শিরোনামঃ
মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত ফরিদপুরে নানা আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত ঝালকাঠিতে সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন ঝালকাঠিতে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ৩ বছরের শিশুসহ মাকে উদ্ধার! ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির পূর্বাভাস তথ্য মন্ত্রণালয় ঢেলে সাজানোর চিন্তা-ভাবনা চলছে : তথ্যমন্ত্রী সাভারে আর্মি ইনস্টিটিউট অব ফিজিওথেরাপির ভিত্তিপ্রস্তর স্থাপন সিটি কর্পোরেশনসমূহের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাঘায় পৃথক অভিযানে দুই মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি / ৫৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

রাজশাহীর বাঘা উপজেলায় পৃথক অভিযানে দুটি মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। বুধবার (৪ মার্চ) রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাঘা থানার মামলা নং ১৫(২)২৬, ধারা ৩৮৫ পেনাল কোডের এজাহারভুক্ত ১ নম্বর আসামি সুমন আহমেদ (৩০)কে নারায়ণপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বাঘা উপজেলার চকনারায়ণপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

অন্যদিকে বাঘা থানার মামলা নং ৬(৩)২৬, ধারা ৩২৬ পেনাল কোডের এজাহারভুক্ত ১ নম্বর আসামি সাইদুর রহমান (৪০)কে বাঘা পৌরসভার আড়ানী রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

পুলিশ জানায়, উভয় আসামি তাদের নিজ নিজ মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকায় গ্রেপ্তারের পর তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বাঘা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমনে পুলিশ সবসময় অঙ্গীকারাবদ্ধ। জনগণের সহযোগিতায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধ সংক্রান্ত তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্যও এলাকাবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।


More News Of This Category