রাজবাড়ীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে সৌদি আরব প্রবাসী মোটরসাইকেলচালক জিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজবাড়ী পৌর শহরের ভবানীপুরে বাসিন্দা এবং তিনি কালুখালীর মাজবাড়ীর তানেজ উদ্দিনের ছেলে। তিনি ছুটিতে সৌদি আরব থেকে বাড়িতে এসেছিলেন।
এদিকে এ সময় স্থানীয়দের গণপিটুনিতে আহত হয়েছেন ঘাতক ট্রাকচালক আনিছ (৩৫)।
পাংশা হাইওয়ে থানার ওসি মাকছুদর রহমান মুরাদ জানান, রাজবাড়ীর দিক থেকে কালুখালীর দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন জিলাল হোসেন। পথিমধ্যে বাগমারা এলাকায় বিপরীত দিক কুষ্টিয়া থেকে আসা ১০ চাকার একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালকের মাথা থেঁতলে যায়।
এ সময় ঘাতক ট্রাকচালককে ধরে মারধর করে উত্তেজিত জনতা।
তিনি আরো জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলচালককে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাটক ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।