শিরোনামঃ

নেতাদের ‘গৃহবন্দির’ অভিযোগ তুলে মমতা বলেলন, পারলে আমাকে থামান

অনলাইন ড্রেস
নেতাদের ‘গৃহবন্দির’ অভিযোগ তুলে মমতা বলেলন, পারলে আমাকে থামান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার সেরামপুরে দলের সমাবেশে যেতে বাধা দেওয়া হচ্ছে—ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিরুদ্ধে এমন অভিযোগ তুলে সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দলের নেতাদের ‘গৃহবন্দি’ করে রাখা হয়েছে।

 

শনিবার সমাবেশস্থলে যাওয়ার সড়ক নিয়ন্ত্রণে নিয়েছে ‘বিজেপির গুণ্ডারা’ এবং সেখানে পুলিশের উপস্থিতি নেই বলেও অভিযোগ করেন তিনি।

 

 

 

মমতা বলেন, ‘আমাদের গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাকে সমাবেশস্থলে যেতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমি যাব এবং সমাবেশে বক্তব্য দেব। পারলে আমাকে থামান।

 

 

’

আদালতের অনুমতি থাকায় সমাবেশ নির্ধারিতভাবেই অনুষ্ঠিত হবে বলে জানান মমতা। তিনি বলেন, সমাবেশটি আদালতের অনুমতি নিয়ে আয়োজন করা হয়েছে। এটি নির্বিঘ্নে সম্পন্ন করা পুলিশ ও প্রশাসনের দায়িত্ব। কিন্তু তারা বিষয়টিতে ‘চোখ বন্ধ করে’ রয়েছে।

 

 

আরো পড়ুন

জাতিসংঘে শেহবাজ শরিফের বক্তব্যের কড়া জবাব দিল ভারত

জাতিসংঘে শেহবাজ শরিফের বক্তব্যের কড়া জবাব দিল ভারত

 

 

পশ্চিমবঙ্গের রাস্তায় ক্ষমতাসীন বিজেপি ‘সন্ত্রাস চালাচ্ছে’ বলেও অভিযোগ করেন মমতা। তিনি প্রশ্ন তোলেন, বিজেপিশাসিত উত্তরপ্রদেশ ও বিহারেও এমন পরিস্থিতি দেখা যাচ্ছে না, তাহলে পশ্চিমবঙ্গে এত ‘সন্ত্রাস’ কেন চালানো হচ্ছে?

 

এর আগে টিএমসির মমতা-সমর্থিত অংশ অভিযোগ করে, সেরামপুরের সমাবেশে যাওয়ার পথে তাদের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে। দলীয় সূত্রের বরাতে জানা যায়, হুগলির উত্তরপাড়ায় বিধায়ক কুণাল ঘোষের গাড়ি কালো পতাকা হাতে একটি দল ঘিরে ধরে। এ সময় তারা স্লোগান দেওয়ার পাশাপাশি গাড়িতে ডিম ও পাথ

র নিক্ষেপ করে বলে অভিযোগ করা হয়।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।