শিরোনামঃ

আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান

অনলাইন ড্রেস
আমিরাতগামী সব ফ্লাইট বাতিল করল ইরান
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশে পরিচালিত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট মধ্যরাত থেকে বাতিল করা হয়েছে।

 

বৃহস্পতিবার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার এক মুখপাত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি স্টুডেন্টস নিউজ এজেন্সি (আইএসএনএ)।

 

 

আইএসএনএ জানিয়েছে, তেহরান থেকে দুশানবে যাওয়ার একটি ফ্লাইট তুর্কমেনিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয়েছে।

 

বেসামরিক বিমান চলাচল সংস্থার ওই মুখপাত্র জানান, তুর্কমেনিস্তান ইরানি এয়ারলাইনগুলোর জন্য তাদের আকাশসীমা দিয়ে উড্ডয়নের অনুমতি না দেওয়ায় ফ্লাইটটি গন্তব্যে অবতরণ করতে পারেনি। পরে সেটি তেহরানে ফিরে

আসে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।