শিরোনামঃ

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন চালু, যেভাবে সম্পন্ন করবেন প্রক্রিয়া

অনলাইন ড্রেস
ভোটার এলাকা স্থানান্তরের আবেদন চালু, যেভাবে সম্পন্ন করবেন প্রক্রিয়া
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম ফের চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে আগের নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ে আবেদন করে ভোটাররা তাদের ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

 

 

একই সঙ্গে অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি দেশের সব উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

 

এর আগে আগামী নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা নিয়ে গত ১০ সেপ্টেম্বর থেকে ভোটার স্থানান্তর কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন। তবে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় ভোটার এলাকা স্থানান্তরের কার্যক্রম আবারও চালুর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

 

 

ইসির চিঠিতে বলা হয়েছে, আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তর সংক্রান্ত আবেদন গত ১০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তির জন্য ২ সেপ্টেম্বর মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছিল।

 

কিন্তু পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে যাওয়ায় মাঠপর্যায়ের কার্যালয়ে ভোটার স্থানান্তর কার্যক্রম পুনরায় চালুর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

 

এখন আগের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই, ইস্যু ও নিষ্পত্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে।

 

সরাসরি যেভাবে আবেদন করবেন

 

ভোটার এলাকা স্থানান্তর করতে ইচ্ছুক আবেদনকারীরা মাঠপর্যায়ের ‘উপজেলা/থানা নির্বাচন অফিস’ এবং ‘রেজিস্ট্রেশন অফিসারের কার্যালয়ে’ সরাসরি আবেদন করতে পারবেন।

 

 

এ জন্য পূর্বের নিয়ম অনুযায়ী ভোটার এলাকা স্থানান্তরের নির্ধারিত ফরমে আবেদন জমা দিতে হবে।

 

আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে নিয়ম অনুযায়ী স্থানান্তরের আবেদন নিষ্পত্তি এবং প্রয়োজনীয় তথ্য আপডেট বা ইস্যু করা হবে।

 

অনলাইনেও আবেদনের উদ্যোগ

 

সরাসরি আবেদনের পাশাপাশি অনলাইনে ভোটার এলাকা স্থানান্তরের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

 

ইসির চিঠিতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সিস্টেম ম্যানেজারকে (কারিগরি) ভোটার স্থানান্তরের অনলাইন লিংক সচল বা চালু করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

 

ফলে অনলাইন সেবা সচল হওয়ার পর আবেদনকারীরা অনলাইনের মাধ্যমেও ভোটার এলাকা স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

 

যাচাই-বাছাই শেষে হবে নিষ্পত্তি

 

ভোটার এলাকা স্থানান্তরের আবেদন জমা দেয়ার পর সংশ্লিষ্ট মাঠপর্যায়ের নির্বাচন কার্যালয় আবেদনকারীর তথ্য যাচাই-বাছাই করবে। যাচাই-বাছাই শেষে আবেদনটি নিষ্পত্তি করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ভোটার সংক্রান্ত তথ্য আপডেট বা ইস্যু করা হবে।

 

এ ক্ষেত্রে আবেদন গ্রহণ থেকে শুরু করে যাচাই-বাছাই ও নিষ্পত্তির পুরো প্রক্রিয়া সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয়ের মাধ্যমে সম্পন্ন হবে।

 

তদারকির নির্দেশ

 

ভোটার এলাকা স্থানান্তরের পুরো কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের কার্যক্রম তদারকির নির্দেশনা দেওয়া হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।