জামালপুর সদর উপজেলায় বৃষ্টির মধ্যে কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে জিয়াউর রহমান (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রানাগাছা ইউনিয়নের চরগোবিন্দবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত ওই গ্রামের গণি মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
জানা গেছে, জিয়াউর দুপুরে তার বাড়ির পাশে জমির আইল কাটছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলেও তিনি কাজ চালিয়ে যাচ্ছিলেন।
একপর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ওই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়া
ধীন রয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।




















আপনার মতামত লিখুন :