১৫ মাসের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক ১

অনলাইন ড্রেস
১৫ মাসের শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগ, জনতার হাতে আটক ১
🖼️ ফটো কার্ড তৈরি করুন

গাজীপুরের টঙ্গীতে ১৫ মাস বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার অভিযোগে একজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরে এই ঘটনা ঘটে।

 

 

আটক বাকির হোসেন বাইক্কা ওরফে জসিম (২৮) ডিএমপির দক্ষিণখান থানার আজমপুর কাঁচাবাজার এলাকার জাকির হোসেনের ছেলে।

 

পুলিশ জানায়, বুধবার বেলা ১১টার দিকে টঙ্গীর পূর্ব আরিচপুর মদীনাপাড়া এলাকার মো. ইয়াছিন মিয়ার মেয়ে মরিয়মকে (১৫ মাস) জসিম অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে মেয়েটির দাদি মালেকা খাতুন দেখে ফেলে চিৎকার দেয়। এসময় জনতা অপহরণের চেষ্টাকারীকে আটক করে ও মেয়েটিকে উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ এসে আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

 

 

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম কালের কণ্ঠকে বলেন, অপহরণের চেষ্টার আসামি গ্রেপ্তার হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।