কক্সবাজার সৈকত থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার

অনলাইন ড্রেস
কক্সবাজার সৈকত থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

 

 

কক্সবাজারের উখিয়ায় এক দিনে সাগরপাড়ের পৃথক স্থান থেকে তিনটি অজ্ঞাতপরিচয় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

 

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ১১টার দিকে মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এর প্রায় তিন ঘণ্টা পর মনখালী এলাকার সাগরপাড়ে আরো দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেগুলোও উদ্ধার করা হয়।

 

 

 

 

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এর আগে ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। ওই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে।

 

 

উখিয়ার সাগরপাড়ে উদ্ধার হওয়া মরদেহগুলো তাদের কারো কি না, তা যাচাই করছে পুলিশ।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।