খুলনা মহানগরীর করিমনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে মনি খান নামের এক বিউটিশিয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ করিমনগর মসজিদ লেনের বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এরপর তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়।
বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে জানিয়েছে পুলিশ।
মনি খান স্থানীয় হোসাইন রশিদ খানের স্ত্রী। তিনি করিমনগর মসজিদ লেনের আজাদুল হকের বাড়ির বাসায় ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার পরিবারের সদস্যরা সাড়াশব্দ না পেয়ে এবং ঘরের দরজা বন্ধ দেখে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে সোনাডাঙ্গা থানা পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের কারণে তিনি প্রাণ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লাশের সুরতহাল ও ময়নাতদন্তের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :