কেরানীগঞ্জে ওয়াশিং মেশিনের রোলারে পেঁচিয়ে কিশোরের মৃত্যু

অনলাইন ড্রেস
কেরানীগঞ্জে ওয়াশিং মেশিনের রোলারে পেঁচিয়ে কিশোরের মৃত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে মুহুরীপট্টি এলাকার বুধবার সকালে আয়েশা ওয়াশিং মেশিনের রোলারে পেঁচিয়ে সিয়াম নামে ১৬ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত সিয়াম বরিশালের মেহেন্দিগঞ্জ থানার তেতুলিয়া গ্রামের শওকত মিঞার ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিয়াম ওয়াশিং কারখানায় শ্রমিকের কাজ করত। সকালে বন্ধ মেশিন পরিষ্কার করার সময় হঠাৎ ভুলবশত কেউ মেশিন চালু করলে সে মেশিনে পেঁচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন। কারখানা কর্তৃপক্ষ হাসপাতাল থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ নিয়ে এসে তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করা হয়।

 

 

এলাকায় ঘটনাটি জানাজানি হলে মালিকপক্ষ কারখানাটি বন্ধ করে পালিয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ ওয়াশিং কারখানার মালিক আনোয়ার হোসেন টাকা-পয়সা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

 

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন বলেন, আমরা মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা থানায় এসে অভিযোগ করলে আমরা মামলা

নেব।

 

 

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।