সিরাজগঞ্জ পবিস-২ এ নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তি বিষয়ক মতবিনিময় সভা
মোঃ ইনসাফ আলী।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের লক্ষ্যে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া অবহিতকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আয়োজনে শিয়ালকোলস্থ সমিতির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ।
সভায় বক্তারা বলেন, সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতির আওতায় গ্রাহক পর্যায়ে সোলার সিস্টেম স্থাপনকে জনপ্রিয় ও সহজলভ্য করতে সারাদেশে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির কাজ চলছে। এর মাধ্যমে উদ্যোক্তারা সরকারি সহায়তা নিয়ে গ্রাহকদের কাছে মানসম্মত সোলার সেবা পৌঁছে দিতে পারবে।
সভায় আরে উপস্থিত ছিলেন:
মোঃ ফরিদ আল দীন ডেপুটি জেনারেল ম্যানেজার ( কারিগরী( সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সহকারী জেনারেল ম্যানেজার গোলাম মনিরুজ্জামান এমএস,সহকারী জেনারেল ম্যানেজার প্রসেনজিৎ তরফদার (আইটি) সহ সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও সভায় এসিআই গোদরেজ এর সম্মানিত কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন উদ্যোক্তা এবং এসিআই কনজ্যুমারের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সভায় সোলার সার্ভিস প্রোভাইডার হওয়ার যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, সরকারি সহায়তা এবং গ্রাহক সেবার মান নিয়ন্ত্রণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উদ্যোক্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির কর্মকর্তারা।
জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ হারুন-অর-রশীদ বলেন, “নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়াতে আমরা স্থানীয় উদ্যোক্তাদের পাশে আছি। সঠিক নিয়ম মেনে যারা সোলার সিস্টেম স্থাপন করবে, পল্লী বিদ্যুৎ সমিতি তাদের সব ধরনের সহযোগিতা করবে। তিনি আরো বলেন জাহাদের পাঁচ তলা চারতলা তিন তলা বিল্ডিং রয়েছে তাহারা বিল্ডিং এর উপর সোলার সিস্টেম চালু করতে পারেন এবং চুক্তিবদ্ধ লোড নিতে পারেন, এই লোডের মাধ্যমে যেমনটি উপকার পাবেন সাধারণ মানুষ তেমনি সেই সোলার থেকে বিদ্যুৎ বিক্রি করার ব্যবস্থা রয়েছে, এই বিষয়ে আমরা প্রত্যেকটা উদ্যোক্তার পাশে দাঁড়াবো এবং যারা এই সোলার সিস্টেম আওতায় আসতে চান তাদের সাধুবাদ জানাবো।
গোলাম মনিরুজ্জামান(সহকারী জেনারেল ম্যানেজার এম এস) বলেন
আবেদন সংগ্রহ ও এলাকার নির্ধারণ, কি কি যোগ্যতা লাগে সেটা যাচাই করন, হলফনামা ও আবশ্যিক অঙ্গীকারনামা প্রস্তুত, আবেদন দাখিল, ১০০ নম্বরের স্কোরিং ও মূল্যায়ন পদ্ধতি, ফলাফল প্রকাশ ও তালিকাভুক্তি ফি প্রদান,সেবা প্রদান ও চুক্তি বাস্তবায়ন এই বিষয়ে আমার কাছে আসলে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে।
একজন উদ্যোক্তা জেনারেল ম্যানেজার মহোদয় কে প্রশ্ন করলে জেনারেল মহোদয় সুন্দর করে উদ্যোক্তাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেন আপনারা এই সিস্টেমে আসলে আপনার উপকৃত হইবেন, আপনাদের পরিত্যক্ত বিল্ডিং এর ছাদ স্কুল কলেজ এই সমস্ত বিল্ডিং এর উপর এই সিস্টেম ব্যবহার করতে পারবেন
সভা শেষে অংশগ্রহণকারীরা নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :