শিরোনামঃ

মিষ্টি খাওয়ার টাকা জোগাতে গিয়ে ফেরা হলো না আব্দুর রহমানের

অনলাইন ড্রেস
মিষ্টি খাওয়ার টাকা জোগাতে গিয়ে ফেরা হলো না আব্দুর রহমানের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

মিষ্টি খাওয়ার টাকা জোগাতে বাবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মো. আব্দুর রহমান (১১)। তবে আর বাড়ি ফেরা হয়নি তার।পরদিন বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া-লোহাগাড়া (খাজারমোড়) সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আব্দুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের মো. আমিরুল ইসলাম আম্বুর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মিষ্টি খাওয়ার জন্য কিছু টাকা উপার্জনের উদ্দেশ্যে বাবার অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান।এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরদিন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের ভেলুরপাড়া-লোহাগাড়া (খাজারমোড়) সড়কের পাশে আব্দুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দেন।খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুর রহমানের বলে শনাক্ত করেন।

স্থানীয়দের ধারণা, অটোভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা আব্দুর রহমানকে হত্যা করে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবীর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পরিবারের সদস্যরা মরদেহের পরিচয় নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোভ্যানটি ছিনতাইয়ের জন্যই আব্দুর রহমানকে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।