শিরোনামঃ

নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন

অনলাইন ডেস্ক
নারী-শিশুর ওপর নির্যাতন-হত্যার শাস্তি নিশ্চিতের দাবিতে মহিলা জামায়াতের মানববন্ধন
🖼️ ফটো কার্ড তৈরি করুন

নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের ওপর পাশবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগে।

 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নুরুন্নিসা সিদ্দিকা বলেন, ‘আছিয়া হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা রাস্তায় নেমেছিলাম। যার কারণে তৎকালীন সরকারের স্বরাষ্ট উপদেষ্টা বিচারের জন্য এক মাস সময় ছেয়েছিলেন।

 

 

কিন্তু সে বিচারের কার্যকারিতা কোথায়? সেই রায় যদি কার্যকর হতো তাহলে তাহিয়া-আমিনাসহ শিশুদের জীবন দিতে হতো না। আইন কার্যকর না হলে সেই আইনের কোনো মূল্য নেই।’

সরকারের দায়িত্বের বিষয়ে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকার নীরব কেন? আপনি তো ১৮ কোটি মানুষের দায়িত্ব গ্রহণ করেছেন, এই দায়িত্বটা কিভাবে পালন করছেন? আপনি ৪ স্তরের নিরাপত্ত্বার মধ্যে আছেন, কিন্তু দেশের নাগরিকরা কয় স্তরের নিরাপত্তা পাচ্ছে? নিজের ঘরে তো তারা নিরাপত্তা পেতে পারে। কিন্তু আপনি কেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্ত হচ্ছেন? এই ব্যর্থতার দায় আপনাকে এবং প্রশাসনকে বহন করতে হবে।

 

 

মানববন্ধনে অন্য বক্তারা বলেন, নির্বাচন পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশুদের পাশবিক নির্যাতনের পরে হত্যা করা হচ্ছে। একটি দেশের মর্যাদা ও সম্মানের প্রতিক সেদেশের নারী ও শিশু সমাজ। কিছু মানুষ রূপী হায়নার লালসার কষাঘাতে সেই মর্যাদা আজ ভুলুণ্ঠিত। আমরা জাতি হিসেবে আজ লজ্জিত।

 

এ সময় তারা সারা দেশে ঘটিত অত্যাচার-জুলুমের বিচার চান। মানববন্ধন শেষে তারা সরকারের কাছে কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।