বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সরকারি খরচে আইনি সহায়তা পেয়েছেন ১৩ লাখ ৭৪ হাজার জন

অনলাইন ডেস্ক / ৪১ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

সরকারি খরচে ১৩ লাখ ৭৪ হাজার ১৩৩ জনকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে এসব আইনি সহায়তা দিয়েছে সরকার।

 

লিগ্যাল এইডের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত তাদের আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়।

 

 

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে ৪ লাখ ৫৪ হাজার ৪৮৮টি মামলায় আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দেওয়া হয়।

 

প্রতিবেদনে আরো বলা হয়, সংস্থার আওতায় সরকারি খরচে এ সময়ে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩০ হাজার ১৭৩ জন সেবা পেয়েছেন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সহায়তা পেয়েছেন ১১ লাখ ১৮ হাজার ৩৭০ জন। এছাড়া, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনি সহায়তা সেলের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে ২৯ হাজার ৮২৯ জনকে।

 

 

সরকারি আইনি সহায়তার জাতীয় হেল্পলাইন কল সেন্টারের টোল-ফ্রি নম্বরে কল করে ১ লাখ ৯৫ হাজার ৭৬১ জন সেবা গ্রহণ করেছেন।

 

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এসব সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচা

লিত হচ্ছে।

 


More News Of This Category