শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সড়ক নির্মাণে রডের পরিবর্তে ব্যবহার হচ্ছে কলাগাছ!

অনলাইন ডেস্ক / ৫৫ প্রকাশিত সময়:
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

 

 

মাদারীপুর জেলার শিবচর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে নির্মাণাধীন একটি সড়কের গাইডওয়ালে ইটের গাঁথুনির নিচে আস্ত কলাগাছ ব্যবহার করার অভিযোগ উঠেছে। শক্ত মাটি বা কংক্রিটের বিম নির্মাণ না করে কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা

 

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। ঘটনাটি ঘটেছে শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরকাকইর চৌরাস্তা মোড়ে।

 

 

শিবচর উপজেলা এলজিইডি কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের সাদেকাবাদ হয়ে সিপাইকান্দি থেকে মুন্সীকান্দি গ্রাম পর্যন্ত সড়কের গাইডওয়াল নির্মাণকাজ শুরু হয় ছয় মাস আগে। শুরু থেকেই নির্মাণকাজে ধীরগতি দেখা যায়। অভিযোগ রয়েছে, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের পাশাপাশি মাটির ওপর কলাগাছ রেখে তার ওপর ইটের গাঁথুনি দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিকাদার।

 

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘আমাদের এলাকার এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

এ সড়ক ব্যবহার করে কয়েক হাজার মানুষ উপজেলা সদরসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। গাইডওয়ালের নিচে কলাগাছ ব্যবহার ছাড়াও সড়ক নির্মাণে নিম্নমানের মালপত্র ব্যবহার করা হয়েছে। নির্মাণকাজের অনিয়ম তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

অভিযোগের বিষয়ে ঠিকাদার আলমগীর জমাদ্দার জানান, তাকে কেউ বিষয়টি জানায়নি।

 

যে রাজমিস্ত্রি কাজটি করেছেন, তাকে জিজ্ঞেস করা হয়েছে কেন এমন কাজ করা হয়েছে। তিনি এ ধরনের নির্দেশ দেননি বলে দাবি করেন।

তিনি বলেন, ব্যবহৃত মালামাল গুণগত মানসম্পন্ন। কলাগাছ সরিয়ে সঠিক নিয়মে কাজ করে দেওয়া হবে।

 

শিবচর উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী জামাল শিকদার বলেন, নির্বাচনের পর অফিস খোলার পর আর ওই স্থানে যাওয়া হয়নি।

 

 

গাইডওয়াল নির্মাণের বিষয়েও খোঁজ নেওয়া হয়নি। এ সুযোগে অনিয়ম হয়ে থাকতে পারে। কলাগাছ সরিয়ে নতুন করে কাজ করানো হবে।

এ বিষয়ে জেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) বাদল চন্দ্র কীর্তনীয়া বলেন, শিবচর উপজেলা প্রকৌশলী ও ঠিকাদারের সঙ্গে কথা বলা হয়েছে। সরকারি কাজে এমন গাফিলতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 


More News Of This Category