শিরোনামঃ
ঝালকাঠিতে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এবার ইরানের গোয়েন্দামন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ঈদযাত্রায় ভোগান্তি কমাতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে নিহত মোহনপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের অভিযান ঈদের দিন বৃষ্টিপাত নিয়ে যা জানাল আবহাওয়া অফিস মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

কৃষি উন্নয়নের লক্ষ্যে প্রথম খাল খননের উদ্যোগ নিয়েছিলেন জিয়াউর রহমান

অনলাইন ডেস্ক / ৫৫ প্রকাশিত সময়:
বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘দেশের জলাবদ্ধতা দূরীকরণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছিল।’

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের জয়নগর খাল পানিসম্পদমন্ত্রীর সঙ্গে পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

 

আমানউল্লাহ আমান বলেন, ‘খাল খনন শুধু জলাবদ্ধতা নিরসনের জন্যই নয়, এটি ছিল গ্রামীণ অর্থনীতি ও সেচব্যবস্থার উন্নয়নের একটি যুগান্তকারী পদক্ষেপ। মহান স্বাধীনতার ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে গ্রামীণ উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ ব্যবস্থার উন্নয়ন এবং বন্যা ও জলাবদ্ধতা নিরসনে খাল খনন কর্মসূচি চালু করেন।

 

 

সেই কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ উপজেলার জয়নগর এলাকায় খাল খনন করা হয়।’

 

 

 

 

 

পরবর্তীতে ১৯৯২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া জয়নগরে পুনরায় খাল খনন কর্মসূচি চালু করেন, যা স্থানীয় কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে খাল খনন কর্মসূচিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেন।

 

এর ফলশ্রুতিতে কেরানীগঞ্জের জয়নগরে আবারও খাল খননের কাজে উদ্যোগ নেওয়া হয়েছে।

 

 

এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি উৎপাদন বাড়বে, সেচব্যবস্থার উন্নতি হবে এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমান বলেন, ‘দেশের জলসম্পদ ও নদী-খাল রক্ষার পাশাপাশি নিয়মিত খনন কার্যক্রম অব্যাহত রাখতে হবে, যাতে খালগুলো কার্যকরভাবে পানি নিষ্কাশন ও কৃষিকাজে ব্যবহৃত হতে পারে।’

 

এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ কেরানীগঞ্জের জয়নগর, শুভাঢ্যা খালসহ একাধিক খাল পরিদর্শন করেন।


More News Of This Category