ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষের পাওনা টাকাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, টিঘর গ্রামের জামাল মিয়ার কাছে হালচাষের টাকা পেতেন আইয়ুব খান। সকালে টাকা চাওয়াকে কেন্দ্র করে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূইয়া জানান, হালচাষের পাওনা টাকা নিয়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।















আপনার মতামত লিখুন :