বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সালিম সামাদ

নিজস্ব প্রতিবেদক / ৪৩ প্রকাশিত সময়:
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

সিনিয়র সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য সালিম সামাদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৪ বছর।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। বেলা আড়াইটায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে সালিম সামাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর দুপুর ৩টায় ডিআরইউ চত্বরে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। সেখানে বেলা ৩টায় জানাজা অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সালিম সামাদ অনুসন্ধানী প্রতিবেদনের জন্যখ্যাতনামা ছিলেন। সাহসী সাংবাদিকতার জন্য তিনি ১৯৯০ সালে অশোকা ফেলো নির্বাচিত হন।

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিন ছাড়াও ভারতের আউটলুক, ইন্ডিয়া টুডে পত্রিকায় লিখেছেন তিনি। সালিম সামাদের জন্ম ১৯৫২ সালের ১৩ নভেম্বর।


More News Of This Category