শিরোনামঃ
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:২০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু

অনলাইন ড্রেস / ২ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সামিউল ইসলাম ওরফে অভি নামে আহত এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) ভোরে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

নিহত সামিউল ইসলাম উপজেলা জামায়াতে ইসলামীর পৌর শাখার অফিস সম্পাদক এবং হোসেনপুর ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন। তিনি পৌর শহরের সিধনগ্রামের আকবর আলীর ছেলে। এ ঘটনাকে কেন্দ্র করে পলাশবাড়ী থানায় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২০ মে বিকেলে পলাশবাড়ী পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

 

 

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ইটের আঘাতে বুকে প্রচণ্ড চোট পান সামিউল ইসলাম। ওই দিনই তাকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর শুক্রবার (২৯ মে) দুপুরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে রংপুরের একটি বেসরকারি ক্লিনিকে স্থানান্তর করা হয়।সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তার মৃত্যু হয়।

পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চান মিয়া বলেন, সামিউলের শরীরে কিছু সমস্যা থাকলেও সেদিনের ঘটনায় তার বুকে ইটের আঘাত করা হয়েছিল।

 

তবে এই ঘটনায় বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল। তিনি বলেন, পানহাটি নিয়ে সেদিনের ঘটনায় পলাশবাড়ী উপজেলা বিএনপির নেতাকর্মীদের কোনো ধরনের সম্পৃক্ততা ছিল না।

 

পাল্টাপাল্টি মামলার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ বলেন, পানহাটির ঘটনা নিয়ে আগেই দুই পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা দায়ের করা হয়েছে।গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) এ বি এম রশীদুল বারী বলেন, তিনি ওই ঘটনার আঘাতেই মারা গেছেন নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা দরকার। পুরো বিষয়টি তদন্তসাপেক্ষে বলা যাবে।

 

পারিবারিক সূত্র জানায়, আজ বাদ জোহর নিহতের নামাজে জানাজা শেষে বাদ আসর পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।


More News Of This Category