শিরোনামঃ

জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের


জর্দানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের
🖼️ ফটো কার্ড তৈরি করুন

জর্দানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির দিকে ইরানের ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘটনার পর তেহরানকে কঠোরভাবে আঘাত করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্য করে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।

 

 

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। যদিও সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়নি, তবে ফক্স নিউজের এক প্রতিবেদক ট্রাম্পের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন।

 

প্রতিবেদকের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের এ হামলার কঠোর জবাব দেবে এবং প্রয়োজন হলে তেহরানের বিরুদ্ধে আরো শক্ত পদক্ষেপ নেওয়া হবে।

 

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন হামলার ঘটনা ঘটায় মধ্যপ্রাচ্যে সংঘাত আরো বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।