সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মোহনপুরে ট্রাক দুর্ঘটনায় চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ৫৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

রাজশাহীর মোহনপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিটের দিকে উপজেলার সাকোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম মো. আবদুল্লাহ (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়াগোলা ডাকঘরের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো ন-২১-২৬৭৫ নম্বরের ট্রাকটি রাজশাহী থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। পথে সাকোয়া এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে মোহনপুর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. মঈনুদ্দীন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category