শিরোনামঃ

গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

অনলাইন ডেস্ক
গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
🖼️ ফটো কার্ড তৈরি করুন

রাজধানীর গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আব্দুল আলীম (৪৮) নামের এক ব্যবসায়ী অচেতন হয়েছেন। এ সময় তার কাছে থাকা এক লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।

সোমবার (৬ জুলাই) দুপুরে গুলিস্তান পুলিশ বক্সের পাশ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে প্রথমে আজগর আলী হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আব্দুল আলীমের ভাগ্নে মোস্তফা জানান, তার মামা একটি লিফট কম্পানিতে কাজ করতেন। সম্প্রতি তিনি নিজে ব্যবসা শুরু করেন।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শনিরআখড়া জাপানি বাজার এলাকার বাসা থেকে ব্যাবসায়িক কাজে এক লাখ টাকা নিয়ে বের হন। পরে খবর পান, তিনি গুলিস্তান পুলিশ বক্সের পাশে অচেতন অবস্থায় পড়ে আছেন। সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, অচেতন অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল আলীম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছোরা পুকুরিয়া গ্রামের মৃত আজমত আলীর ছেলে। বর্তমানে তিনি রাজধানীর শনিরআখড়া এলাকায় বসবাস করতেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।