শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

উখিয়া-টেকনাফে সহিংসতা-চাঁদাবাজি ঠেকাতে কড়া হুঁশিয়ারি বিএনপি নেতার

অনলাইন ডেস্ক / ৫৭ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে উখিয়া-টেকনাফে কোনো ধরনের সহিংসতা, ভাঙচুর বা চাঁদাবাজি সহ্য করা হবে না বলে কঠোর সতর্কবার্তা দিয়েছেন বিএনপির কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মুহাম্মদ আব্দুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া বার্তায় তিনি বলেন, নির্বাচনের জয়কে পুঁজি করে কিংবা অন্য দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় বা ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। কেউ এমন অপকর্মে জড়িত হলে তাকে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান জানান তিনি। এমন তথ্য দিলে পুরস্কারের ঘোষণাও দেন আব্দুল্লাহ।

আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়ে তিনি লেখেন, যেকোনো অভিযোগ সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। জনগণের নিরাপত্তা, স্বস্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করাই তার অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।


More News Of This Category