সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সবাইকে নিয়ে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন করতে চাই : হাজী জসিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক / ৪৩ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন বলেছেন, আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আমার বাড়িতে নয়, আমি প্রত্যেকটি ইউনিয়নে গিয়ে আপনাদের সঙ্গে কুশল বিনিময় করব। দলবল নির্বিশেষে সবার সঙ্গে আলোচনা করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ার উন্নয়ন করতে চাই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তরগ্রামে এক সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে ঢাকা যাওয়ার পথে বাকশীমূল ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে এসব কথা বলেন তিনি।

হাজী জসিম উদ্দিন জানান, নির্বাচন কমিশন ইতোমধ্যে গেজেট প্রকাশ করেছে। খুব শিগগিরই সংসদ সদস্যদের শপথ গ্রহণ ও সরকার গঠন প্রক্রিয়া সম্পন্ন হবে।

এসময় তিনি সবার কাছে দোয়া কামনা করে বলেন, আমি যেন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।

নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বুড়িচং ও ব্রাহ্মণপাড়ায় আমাদের রাজনৈতিক প্রতিপক্ষের কোনো নেতাকর্মী, সমর্থক কিংবা তাদের বাড়িঘরের ওপর কোনো ধরনের আক্রমণ, হয়রানি বা প্রতিহিংসামূলক আচরণ করা যাবে না।

সবাইকে শান্ত, সংযত ও দায়িত্বশীল আচরণ করতে হবে। কেউ অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত হলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুণ্ঠাবোধ করবে না। তিনি শান্তি, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, বুড়িচং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন, তানজিবুর রহমান শুভ, হেলাল উদ্দিন বুলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, কুমিল্লা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন ১৪২টি ভোট কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১ লাখ, ৩২ হাজার ৬৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ড. মোবারক হোসাইন দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২২ হাজার ৫০১ ভোট পেয়েছেন।


More News Of This Category