শনিবার, ০২ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

পাবনায় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক / ৪৩ প্রকাশিত সময়:
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক মুহাম্মদ আসাদুল্লাহকে চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসাদুল্লাহ ওই গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করেছেন।
আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা জানান, শুক্রবার মধ্যরাতে রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলায় অভিযুক্ত দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার দ্রুত মুক্তির দাবি করেন তিনি।

পুলিশ জানায়, ২০২৪ সালে জামালপুর জেলার একটি চেক জালিয়াতি মামলায় এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ড মামলার আসামি ছিলেন আসাদুল্লাহ। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে গণভোটের এম্বাসেডর হয়ে এলাকায় প্রচারণায় এসেছিলেন তিনি। নির্বাচন শেষ হলেও গ্রামের বাড়িতেই অবস্থান করছিলেন। এরই মাঝে শুক্রবার রাতে কামালপুর ফাঁড়ি পুলিশ তাকে আটক করে সুজানগর থানায় সোপর্দ করে।

‎সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, ‘সে একজন সাজাপ্রাপ্ত আসামি ছিল। এজন্য তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’


More News Of This Category