শিরোনামঃ

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

admin5
সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু
Getting your Trinity Audio player ready...

সিলেট বিভাগে হামে প্রাণহানি অব্যাহত রয়েছে। হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে।

 

 

এ নিয়ে গত তিন দিনে ৭ শিশুর মৃত্যু হলো। এদিকে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরো ৬৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ২৬১।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুরা হচ্ছে সিলেটের ওসমানীনগর উপজেলার উজ্জ্বল মিয়ার ৫ মাস বয়সী ছেলে আহিয়ান এবং মৌলভীবাজার সদরের পূর্ব সুলতানপুরের সজল মিয়ার ৭ মাস বয়সী ছেলে সায়হান।

 

 

তারা যথাক্রমে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল করেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

শুক্রবার (১৯ জুন) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে। তাদের দেওয়া প্রতিবেদনে বলা হয়েছে, ‘বুধবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৬ জন।

 

 

তাদের মধ্যে ৪ জনের হাম রোগে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৬৯ জনের মধ্যে সবচেয়ে বেশি ২৫ জন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং ২১ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া সিলেটের লায়ন্স হাসপাতালে ৭, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৪ জন, রাগীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন করে এবং নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন নতুন করে ভর্তি হয়েছেন।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।