|
Getting your Trinity Audio player ready...
|

জামালপুর পৌর শহরে এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে খাইরুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
শুক্রবার (১৯ জুন) দুপুরে জামালপুর পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের কাজীর আখ এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত খাইরুল ইসলাম (৪৫) ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় প্রতিবেশী খাইরুল কৌশলে প্রতিবন্ধী কিশোরীকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে কিশোরীর কাপড় পানি দিয়ে পরিষ্কার করে ফের পরিয়ে দেয়। ভেজা কাপড় পরিহিত দেখে কিশোরীর পরিবারের সদস্যরা স্থানীয়দের জানায়।
পরে তারা অভিযুক্তকে বৈদ্যুতিক পিলারের সাথে বেঁধে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
জামালপুর সদর থানার পুলিশ পরিদর্শক এস এম নূর মোহাম্মদ বলেন, ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :