শিরোনামঃ

হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়কে নিহত ভাই

admin5
হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়কে নিহত ভাই
Getting your Trinity Audio player ready...

হাটহাজারীতে বোনের বিয়েতে এসে সড়ক দুর্ঘটনায় মো. সামির (১৩) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) বিকালের দিকে হাটহাজারী পৌরসভার ডায়মন্ড টার্চ নামক কমিউনিটি সেন্টারের সামনে হাটহাজারী-রাউজান আঞ্চলিক মহাসড়কের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত সামির পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ শায়েস্তা খাঁ পাড়া এলাকার প্রবাসী জসিমের ছেলে। সে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে সামির তার বড় বোনের বিয়েতে উল্লেখিত কমিউনিটি সেন্টারে আসে। সেখান থেকে বের হয়ে বেলা আড়াইটার দিকে রাস্তা পার হতে গেলে নগরমুখী বেপরোয়া গতির একটি ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয় এতে গুরুতর আহত হয় সামির।

 

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ একটি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাক ও চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

রাউজান হাইওয়ে থানা পুলিশ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

জরুরী বিজ্ঞপ্তি: বিঃদ্রঃএই ওয়েব সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।