শিরোনামঃ
মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনে স্প্রে কার্যক্রমের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক প্রধানমন্ত্রী ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন কোথায়? কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যায় গ্রেপ্তার ৪ ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার অনলাইন ডেস্ক ঈদুল ফিতর কবে, জানা যাবে বৃহস্পতিবার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধে শহীদ জিয়ার আদর্শের বাস্তবায়ন চায় জনগণ ঈদে ফিরতি ট্রেনযাত্রা : আজ বিক্রি হচ্ছে ২৮ মার্চের টিকিট অগ্রীম ইদের শুভেচ্ছা জানালেন মহানগর সাংগঠনিক সম্পাদক মিলু রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের মাসিক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ধানমন্ডিতে কিশোরগঞ্জ ছাত্রফোরামের সংবর্ধনা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মানিকগঞ্জ জেলা পরিষদে শপথ জট: গেজেটের পরও দায়িত্ব বুঝে পাননি বজলুল হক খান
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
দৈনিক দেশের প্রত্যয় প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চট্টগ্রামে ১৪ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী

অনলাইন ডেস্ক / ৩৩ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

চট্টগ্রামে ১৪ আসনে বিএনপি, ২ আসনে জামায়াত বিজয়ী

জামাল উদ্দিন
স্টাফ রিপোর্টার: (চট্টগ্রাম)

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪টিতে বিএনপি এবং ২টিতে জামায়াতের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এ চিত্র পাওয়া গেছে।
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টির ফলাফলে বিএনপির প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৭৯ হাজার ১৮৩ ভোট। তিনি ৪৫ হাজার ১৪৮ ভোটে এগিয়ে রয়েছেন, যা অবশিষ্ট তিন কেন্দ্রের মোট ভোটারের চেয়েও বেশি।
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের নুরুল আমিনকে পরাজিত করেন। তবে আদালতের আদেশ থাকায় আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপির প্রার্থী মোস্তফা কামাল পাশা ৭২ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আলাউদ্দিন শিকদার পেয়েছেন ৩৫ হাজার ৫১৯ ভোট।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী ১ লাখ ৪২ হাজার ৬৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আনোয়ার সিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। তবে আদালতের আদেশে তার ফলাফল প্রকাশ স্থগিত রয়েছে।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে বিএনপির ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট।
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিএনপির হুমাম কাদের চৌধুরী ১ লাখ ৩৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের ডা. আবু নাছেরকে পরাজিত করেন।
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১২০টি কেন্দ্রের ফলাফলে বিএনপির আবু সুফিয়ান পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট। জামায়াত প্রার্থী ডা. ফজলুল হক পেয়েছেন ৫১ হাজার ৬০১ ভোট।
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনে বিএনপির সাঈদ আল নোমান ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ৪৪ হাজার ভোটের ব্যবধানে জামায়াত প্রার্থী শফিউল আলমের চেয়ে এগিয়ে রয়েছেন।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির এনামুল হক এনাম ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট।
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বিএনপির সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এস এম শাহজান পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপির জসিম উদ্দিন ৭৫ হাজার ৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এলডিপির ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ২৭৭ ভোট।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির নাজমুল মোস্তাফা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। পোস্টাল ভোটে শাহজাহান চৌধুরী পেয়েছেন ৯ হাজার ৫৪৯ এবং নাজমুল মোস্তাফা পেয়েছেন ১ হাজার ৩৬১ ভোট।
চট্টগ্রাম-১৬ আসনে জামায়াতের জহিরুল ইসলাম ৮৯ হাজার ৯৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা পেয়েছেন ৮২ হাজার ২৩৭ ভোট। এছাড়া স্বতন্ত্র প্রার্থী লেয়াকত আলী পেয়েছেন ৫৫ হাজার ৭১ ভোট।


More News Of This Category