|
Getting your Trinity Audio player ready...
|

খেলতে গিয়ে রংপুরের পীরগাছায় ডোবায় ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে উপজেলার কান্দি ইউনিয়নের দিঘটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো দিঘটারী গ্রামের সামছুল হকের ছেলে মাহামুদুল হাসান (৫) এবং তার ফুফাতো ভাই, গাইবান্ধার চাচিয়া মীরগঞ্জ গ্রামের জাহিদ হোসেনের ছেলে আবিদ হাসান (৫)।
স্থানীয়রা জানায়, ঈদের ছুটি উপলক্ষে আবিদ হাসান কয়েক দিন আগে নানার বাড়িতে বেড়াতে আসে। বুধবার সকাল ১০টার দিকে মাহামুদুল ও আবিদ বাড়ির আঙিনায় খেলতে খেলতে বাইরে যায়। কিছুক্ষণ পর তাদের না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরাও খোঁজে যোগ দেন।এক পর্যায়ে সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি ডোবায় দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা। দ্রুত উদ্ধার করে তোলা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খন্দকার মুহিব্বুল বলেন, দুই শিশুর মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
















আপনার মতামত লিখুন :