সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও ভাইরাল

অনলাইন ড্রেস / ২৪ প্রকাশিত সময়:
সোমবার, ১ জুন, ২০২৬

আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

 

 

সোমবার (১ জুন) সকালে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষিণ চট্টগ্রামের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা রবিউল হায়দারের নেতৃত্বে উপজেলার চাতরী চৌমুহনী এলাকার শশী কমিউনিটি সেন্টার সংলগ্ন স্থানে মিছিলটি অনুষ্ঠিত হয়।

 

মিছিল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, আটক নেতাকর্মীদের মুক্তি এবং দেশব্যাপী চলমান ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয় বলে ভিডিওতে দাবি করা হয়েছে।ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘ভিডিওটি আজকের নয়, এটি আগের কোনো ভিডিও হতে পারে, যা এখন সামনে এসেছে।

 

 

তিনি আরো বলেন, ‘যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’


More News Of This Category