শিরোনামঃ
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন লক্ষ্মীপুর নিবাসী বেদানা বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ পদ্মায় নিখোঁজের ২০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার

অনলাইন ড্রেস / ২১ প্রকাশিত সময়:
শনিবার, ৩০ মে, ২০২৬

স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সহস্রাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

 

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার জগন্নাথপুর এলাকার মাতু বাড়ির মোড়ে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা লিটন সরকারের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

 

এতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, কর্মসূচির অংশ হিসেবে প্রায় এক হাজার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে গরুর মাংসের খিচুড়ি বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।তিনি বলেন, ‘বর্তমান সরকারের বয়স মাত্র সাড়ে ৩ মাস অতিক্রম করেছে। এরই মধ্যে দেশে সরকারের সুফল বইতে শুরু করেছে। কিন্তু ষড়যন্ত্রও অব্যাহত রয়েছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে।

 

 

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব জিসান সরকার, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ, যুবদল নেতা জামাল উদ্দিন, সজিব, কাবিলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা এবং বাঞ্ছারামপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী লিটন সরকার বলেন, ‘ঐক্যবদ্ধ বিএনপির কোনো বিকল্প নেই। যারা দলের নাম ভাঙিয়ে নিজের আখের গোছানোর চেষ্টা করছেন, তাদের একসময় আস্তাকুঁড়ে নিক্ষেপ করা হবে। বিএনপি ও শহীদ জিয়ার আদর্শকে ভালোবাসলে নিজের নয়, জনগণের খেদমত করুন।’

 

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


More News Of This Category