পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস।
ঈদকে কেন্দ্র করে শিশুদের মুখে হাসি ফোটাতে এবং তাদের আনন্দে শামিল করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় তিনি শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন এবং তাদের সঙ্গে কিছু সময় কাটান।
শিবু দাস বলেন, ঈদ মানেই আনন্দ ও ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। কিন্তু সমাজে এমন অনেক শিশু রয়েছে, যারা পরিবার ও স্বজনদের সান্নিধ্য থেকে বঞ্চিত। তাদের মুখে সামান্য হাসি ফোটাতে পারাটাই আমাদের বড় প্রাপ্তি।
ঈদ উপহার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। নতুন পোশাক হাতে পেয়ে তারা উচ্ছ্বাস প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসা উচিত, যাতে কোনো শিশু উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়।
অনুষ্ঠান শেষে অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।