শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি

অনলাইন ড্রেস / ২৬ প্রকাশিত সময়:
শুক্রবার, ২৯ মে, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ্–দ্বীন হাসপাতালের ৬ শিশুর মৃত্যুর ঘটনায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডের ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।

 

 

আগামীকাল শনিবার (৩০ মে) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যাবে।

 

এর আগে বুধবার সকালে আদ্-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যু হয়। জানা যায়, হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ভর্তি ছিল ১১ জন মা ও ছয় শিশু। মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাতে ঠাণ্ডা অনুভব করায় এক মা নার্সকে এসি বন্ধ রাখতে অনুরোধ করেছিলেন।সেই অনুযায়ী নার্সও প্রায় এক ঘণ্টা এসি বন্ধ রাখেন। কিন্তু পরে আবার এসি চালু করা হয়। এ ঘটনায় কিছুক্ষণের মধ্যেই দুই নবজাতক অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাদের এনআইসিইউতে নিতে বলা হয়।

 

ধীরে ধীরে এ সংখ্যা বাড়তে থাকে। পরে সকালে একে একে ছয় নবজাতকই মারা যায়।

পুলিশের প্রাথমিক ধারণা, পোস্ট ডেলিভারি ওয়ার্ডের এসি এক ঘণ্টা বন্ধ থাকায় মারা গেছে কোমলমতি শিশুরা। স্বজনরা এর জন্য হাসপাতালের ডাক্তার ও নার্সদের দায়িত্ব অবহেলাকে দুষছেন।

 

এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চ পর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

 

 

সেই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দেওয়া হয়।


More News Of This Category