শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অনেকেই গোস্ত না দিয়া খেদাইয়া দেয়’

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

আমরার কোনো ঈদ নাই। ঈদের দিন বাড়ি বাড়ি ঘুইর‌্যা যা পাই, তা রাইন্দা খাই।

 

 

দুপুরের পরে থাইক্যা ঘুইর‌্যা এই কয়েকটা পাইছি। যারা কোরবানি দিছে হেরার অনেকেই গোস্ত না দিয়া খেদাইয়া দেয়। কেউ একজন পায়ের এক টুরহা, কয়েকজন লতরাভতরা দিয়া বিদায় দিছে। এইবায় এক টুরহা কইর‌্যা দিলে কয় টুরহা অয়?’

ঈদুল আজহার দিন সন্ধ্যার আগে কোরবানির মাংস সংগ্রহের জন্য এসে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল উপজেলার থানার সামনে একটি মার্কেটের সামনে বসে এভাবেই কথাগুলো বলছিলেন ষাটোর্ধ্ব সখিনা বিবি।

 

 

সখিনা বিবি ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউয়িনের ধুরুয়া গ্রামের মৃত সইরত আলীল স্ত্রী। তার স্বামী প্রায় ৩০ বছর আগে মারা গেছেন। নিজের ভিটামাটি বলতে কিছু নেই। অন্যের আশ্রয়ে দিনাতিপাত করছেন।সরকারি বিধবা ভাতা পেয়ে কোনোভাবে জীবন পার করছেন তিনি।

দুই ছেলের মধ্যে এক ছেলে মারা গেছেন। আরেকজন বিয়ে করে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন। ওই ছেলে দেখভাল করে না—এমন প্রশ্নের জবাবে সখিনা বিবি বলেন, ‘হেরারেই তো চলে না, নাতিডা আমার লগে থাহে। আমারে কিবায় খাওয়াইব।

 

 

এই তো আর কয়দিন, এরপর তো আমিও থাকতাম না।’

এই প্রতিবেদক একটি শাড়ির ব্যবস্থা করে দিলে সখিনা বিবি নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। গাড়িতে উঠেই সখিনা বিবি বলেন, ‘বাজান তুমার লাইগ্যা দোয়া করবাম।’


More News Of This Category