শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বাজারে পাইকার না আসায় হতাশ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা

অনলাইন ড্রেস / ৩৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ করে বিপাকে পড়েছেন আশুলিয়ার স্থানীয় মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। বাজারে পাইকার না আসায় চরম হতাশায় পড়েছেন তারা।

 

 

এমনকি সরকার নির্ধারিত মূল্যে চামড়া ক্রয়-বিক্রয়ের কথা বলা থাকলেও বাজারে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে কাঁচা চামড়া সংগ্রহ করে জিরানী বাজারে নিয়ে আসা মৌসুমি চামড়া ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

 

কাঁচা চামড়ার মৌসুমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার বিভিন্ন এলাকার মাদরাসা ও বিভিন্ন বাড়ি থেকে বড় আকারের গরুর কাঁচা চামড়া ৪০০ টাকা থেকে সাড়ে ৫০০ টাকা এবং ছোট গরুর চামড়া ৩০০ থেকে সাড়ে ৩০০ টাকায় ক্রয় করেছেন তারা। কিন্তু বাজারে নিয়ে আসার পর সেগুলো কেনাবেচা হচ্ছে না।কাঙ্ক্ষিত দাম নিয়েও শঙ্কায় রয়েছেন তারা।

তাদের দাবি, চামড়া কিনে লবণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিটিয়ে ব্যবসা টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। কেউ কেউ বলছেন, বিকেলের দিকে চামড়ার পাইকার আসার কথা থাকলেও তারা কেউ আসেনি। এ কারণেই তারা বেশি হতাশা প্রকাশ করেছেন।

 

 

মৌসুমি ব্যবসায়ীদের দাবি, পাইকার ও ট্যানারি মালিকদের সিন্ডিকেটের কারণে মৌসুমি ব্যবসায়ীদের কেনা দামের চেয়েও কম দামে হয়তো চামড়া বিক্রি করতে হবে। তবে এখনো কিছু বলা যাচ্ছে না। পরিবহন ও লবণ সংরক্ষণের খরচ তো দূরের কথা, মূলধন ওঠাতেই হিমশিম খেতে হতে পারে—এমনটায় আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।


More News Of This Category