শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ড্রেস / ৩৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে অবস্থানরত তেলবাহী জাহাজ ‘এমটি মেঘনা ট্রেডার্সের’ ইঞ্জিনরুমে লাগা আগুন সাড়ে ৪ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

 

 

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন বলেন, ‘জাহাজটি ইন্দোনেশিয়া থেকে আরবিডি সয়াবিন নিয়ে গত ২৬ মে চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজে পৌঁছে। বৃহস্পতিবার সকালে লাগা আগুন সকাল সাড়ে ১১টার দিকে নিয়ন্ত্রণে এসেছে। জাহাজটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় এজেন্ট ইউএসএল যৌথভাবে কাজ করছে।

 

এর আগে পবিত্র ঈদের দিন সকাল সাড়ে ৭টার দিকে পার্কি বিচসংলগ্ন চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজের চার্লি পয়েন্টে অবস্থানরত জাহাজটির ইঞ্জিনরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে আনতে ইঞ্জিনরুম থেকে ক্রুদের দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং জাহাজটিতে কার্বন ডাই-অক্সাইড রিলিজ করা হয়। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট কাণ্ডারি-৩ ও কাণ্ডারি-১১, বাংলাদেশ নৌবাহিনীর টাগ বিএনটি সেবক এবং বাংলাদেশ কোস্ট গার্ডের টাগবোট প্রমত্ত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

 

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা এবং একাধিক অগ্নিনির্বাপণ ও উদ্ধারকারী দলও অভিযানে অংশ নেয়। এ সময় জাহাজটির মোট ২২ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।এখন পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি।


More News Of This Category