শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে : স্পিকার

অনলাইন ড্রেস / ৩০ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, এই পবিত্র ঈদুল আজহা আমাদের জন্য ত্যাগের বাণী নিয়ে উপস্থিত হয়েছে। অনেক ত্যাগ তিতিক্ষার পর আজকে গণতান্ত্রিক অবস্থা ফিরে পেয়েছি।

 

 

আশা করি আগামী দিনগুলোতে অর্থনৈতিক মুক্তি আমাদের কাছাকাছি আসবে।

আজ বৃহস্পতিবার (২৮ মে) সকালে তার নির্বাচনী এলাকা লালমোহনে পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

 

মেজর হাফিজ বলেন, আজকে মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। মানুষের বাকস্বাধীনতা রয়েছে।

 

 

রাজনৈতিক বিশ্বাসের কারণে এখন আর কেউ নিগৃহীত হবে না। সুতরাং আজকের এই দিনটি মনে হয় মুক্তির আনন্দচিত্তে আমরা উপভোগ করেছি। ঈদের জামাতে জনগণ নিঃসংকোচে অংশগ্রহণ করেছে, এটাই হলো গণতন্ত্রের সুফল। আশা করি, আগামী দিনগুলোতে বাংলাদেশে গণতন্ত্র চিরস্থায়ী হবে।কেউ কাউকে আর নিপীড়ন করতে পারবে না। ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিক নিক নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে সক্ষম হবে।

স্পিকার হাফিজ উদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার এ দেশের সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করবে এটাই কামনা করি। দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটিয়েছে ছাত্র-জনতা ও রাজনৈতিক কর্মীরা। যার ফলে দেশে ভয়ের আবহ কেটে গেছে।

 

 

এখন এই গণতান্ত্রিক সরকার জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবে।

সকালে তিনি ভোলার লালমোহন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন। পরে তিনি স্থানীয়দের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।


More News Of This Category