শিরোনামঃ
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওর সূত্র ধরে রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী আটক ঈদে বিদ্যুৎ বন্ধের তথ্য ঘোষণা হবে মসজিদের মাইকে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার ঈদে সিএনজি স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে প্রতিমন্ত্রী শাহে আলম পশুর হাটকে কেন্দ্র করে অনিয়ম বরদাশত করা হবে না কারামুক্ত হলেন সাংবাদিক শওকত মাহমুদ সরকারি-বিরোধী দল মিলে জনগণকে একটি স্বাচ্ছন্দ্যময় বাজেট উপহার দেবে : স্পিকার গরু বিক্রি করে ঘর তোলার স্বপ্ন ছিল, এক রাতেই শেষ দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল প্রতিবন্ধীর
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে দেশজুড়ে মাঠে নিসআ, ১০ জেলায় সক্রিয় হাজারো ভলান্টিয়ার

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশব্যাপী মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে মাঠে কাজ করছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। সংগঠনটির এক হাজারের বেশি ভলান্টিয়ার দেশের অন্তত ১০টি জেলায় ট্রাফিক পুলিশ, স্থানীয় সরকার ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

 

 

নিসআ সূত্রে জানা যায়, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, চাঁদপুর, জামালপুর, যশোর, ঝিনাইদহ ও কুমিল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক ও পরিবহনকেন্দ্রিক এলাকায় সংগঠনটির ভলান্টিয়াররা সরাসরি দায়িত্ব পালন করছেন। এসব স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা, যানজট ব্যবস্থাপনা, ভাড়া তদারকি, বাস টার্মিনাল পর্যবেক্ষণ এবং যাত্রীসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

ঈদযাত্রা আরো নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ রাখতে স্থানীয় প্রশাসন ও ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে ভলান্টিয়াররা মাঠপর্যায়ে কাজ করছেন বলে জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি যাত্রী, চালক ও সাধারণ মানুষের মাঝে সড়ক নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধিতেও বিভিন্ন সহায়ক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।২০১৮ সালের ঐতিহাসিক নিরাপদ সড়ক আন্দোলনের পর দেশব্যাপী আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। গত ৮ বছর ধরে প্ল্যাটফর্মটি সড়ক নিরাপত্তা, সচেতনতা বৃদ্ধি, রোড ক্র্যাশ প্রতিরোধ এবং শৃঙ্খলাপূর্ণ সড়কব্যবস্থা নিশ্চিতে দেশব্যাপী সক্রিয়ভাবে কাজ করে আসছে।

 

নিসআ’র সভাপতি আবদুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, ঈদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে নিরাপদ সড়ক আন্দোলনের ভলান্টিয়াররা দীর্ঘদিন ধরে ট্রাফিক পুলিশ ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সড়ক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে আসছে। সড়কে শৃঙ্খলা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে নাগরিক সচেতনতা, কার্যকর সমন্বয় এবং সবার অংশগ্রহণ জরুরি।

 

 

আমরা চাই, সড়ক নিরাপত্তা নিশ্চিতে দেশের তরুণ ও স্বেচ্ছাসেবী শক্তিকে আরো পরিকল্পিতভাবে কাজে লাগানো হোক।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, শুধু ঈদকেন্দ্রিক কার্যক্রম নয়, সারা বছর সড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও রোডক্র্যাশ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে তাদের সদস্যরা। দেশের বিভিন্ন অঞ্চলে সড়ক নিরাপত্তা নিশ্চিতে স্বেচ্ছাসেবী অংশগ্রহণকে আরো কার্যকর ও সমন্বিত করার ওপরও গুরুত্ব দিচ্ছে সংগঠনটি।


More News Of This Category