শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

প্রতিমন্ত্রী শাহে আলম গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষ ভূমিকা রাখতে পারে

অনলাইন ড্রেস / ৩১ প্রকাশিত সময়:
রবিবার, ২৪ মে, ২০২৬

গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষ কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

 

 

আজ রবিবার বিশ্ব মৌমাছি দিবস-২০২৬ উপলক্ষে জলবায়ু সহনশীল মৌচাষ ও মৌজাত পণ্যের উপকারিতা শীর্ষক সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। বেলা ১১টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি।

 

প্রতিমন্ত্রী বলেন, মৌচাষ শুধু একটি লাভজনক অর্থনৈতিক কার্যক্রম নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৌমাছির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

 

তিনি মৌচাষ সম্প্রসারণে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে মৌচাষ কার্যকর ভূমিকা রাখতে পারে। বিশেষ করে যুব সমাজ ও নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে মৌভিত্তিক শিল্পের সম্ভাবনা অনেক বেশি।

 

সরকার এ খাতের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে জানিয়ে প্রতিমন্ত্রী জানান, বগুড়াকে হাব করে মিল্কভিটার আদলে মৌচাষীদের নিশ্চিত কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে সমবায় সমিতি গঠন করা হবে।


More News Of This Category