শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী : স্পিকার

অনলাইন ড্রেস / ৩৪ প্রকাশিত সময়:
শুক্রবার, ২২ মে, ২০২৬

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি ছিলেন জনগণের নেতা।

 

তাঁকে দেশের মানুষ যেভাবে শেষ বিদায় দিয়েছে, তা একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্যর বিষয়।

আজ শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার স্মরণে ‘দেশনেত্রী’ শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘বেগম জিয়ার মৃত্যুর পর মানুষের অবিরল অশ্রুধারা এটাই প্রমাণ করে যে, তিনি ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি জনগণের নেতা ছিলেন।

 

সাধারণ মানুষ কেনো অশ্রু বিসর্জন করবে একজন নেতার জন্য? যিনি চলে গিয়েছেন, যিনি আর কোনোদিন তাদের কোনো উপকার করতে পারবেন না! আমরা সেদিন (বেগম জিয়ার জানাজার দিন) উপলব্ধি করেছি, যে ব্যাপক জনস্রোত, এত বড় জনস্রোত আমি তো কখনো দেখিনি। বাংলাদেশের মানুষও সম্ভবত দেখেনি। ভবিষ্যতেও দেখবে কিনা সেটি ভবিষ্যতে বলতে পারে। তার মৃত্যুতে প্রকৃত অর্থেই বিয়োগ বিহ্বল শোকাভিভূত জনতা তাকে যেভাবে শেষ বিদায় দিয়েছে, এটি একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্য একটি বিষয়।স্পিকার বলেন, ‘বেগম জিয়া তিনি অনেক কষ্ট সহ্য করেছেন। তাকে মাফিয়া নেত্রী (শেখ হাসিনা) হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেয়নি। মনে হয় যে তিনি (বেগম জিয়া) জীবন্ত। এইমাত্র হয়তো এখনই একটু পরে এসে গাড়ি থেকে নামবেন। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা তাকে আর দেখতে পাব না।

 

তবে আশা করি, তিনি যে লিগ্যাসি রেখে গিয়েছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গিয়েছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্ত্র প্রহরীর মতো কাজ করবে। তিনি আজ নেই। কিন্তু তাঁর পুত্র সন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব তার পিতা এবং মাতার পথ অনুসরণ করে তিনি এই জাতিকে দিকনির্দেশনা দেবেন। স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে অক্ষুন্ণ থাকে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধের মাধ্যমে যে বাংলাদেশ আমরা অর্জন করতে পেরেছি, এই বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব কোনোভাবেই যাতে কেউ ক্ষুণ্ন করতে না পারে, সেজন্য আমরা ঐক্যবদ্ধভাবে তার প্রমাণের নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।’


More News Of This Category