শিরোনামঃ
বাঘায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শালিখায় কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করলো তারুণ্যের শালিখা। বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত রেলক্রসিংয়ে বিকল সিএনজি, ট্রেনের ধাক্কায় চালক নিহত বাঞ্ছারামপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য বিতরণ যুবদল নেতার জেলা পরিষদ থেকে আসিফ-হাসনাত ২৫ কোটি টাকা নিয়ে গেছেন : প্রশাসক অসহায় শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করলেন এসিল্যান্ড শিবু দাশ সুমিত সংবাদ সংগ্রহে গিয়ে নির্যাতনের শিকার সাংবাদিক, গাজীপুরে গ্রেপ্তার ৫ কুড়িগ্রামে ভাস্কর নদী সুরক্ষা কমিটি গঠন
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:০২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া।  অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। দেশের প্রত্যয় অনলাইন নিউজ পোর্টালের ওয়েবসাইটে প্রবেশ করে মেনু বাটনে ক্লিক করুন "আমাদের পরিবার" অপশন থেকে বিস্তারিত তথ্য দিয়ে  আবেদন করতে পারেন। এছাড়াও gmail-এ সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

রামিসা হত্যা রবিবারের মধ্যে চার্জশিট জমা দেবে পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ড্রেস / ৩৬ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশুটির পরিবারের সঙ্গে দেখা করতে তাদের বাসায় যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রী-প্রতিমন্ত্রীরা।

 

 

সাক্ষাৎ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আগামী রবিবারের মধ্যে পুলিশ এ মামলার চার্জশিট আদালতে জমা দেবে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত শুরু করা হবে।

 

বৃহস্পতিবার (২১ মে) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে নিহত শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।একই সঙ্গে তিনি দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন।

এসময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজন হলে আইন সংশোধনও করবে সরকার।

 

ভুক্তভোগী পরিবারটির আরেক মেয়ের লেখাপড়াসহ সার্বিক দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন বলেও জানান তিনি।

 

 

প্রধানমন্ত্রীর সঙ্গে ওই বাসায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রসহ আরও অনেকে।


More News Of This Category