শিরোনামঃ
সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন সিসা লাউঞ্জ ইস্যু ডিএমপি কমিশনারকে হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার আবেদন বাংলাদেশে বার নির্বাচনে ‘হস্তক্ষেপ ও হয়রানি’, প্রধানমন্ত্রীকে ব্রিটিশ ল সোসাইটির চিঠি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন ১৪ পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩ পদে বিএনপি জয়ী ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির তাসমিয়া

অনলাইন ড্রেস / ১৮ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

২৫তম ‘চাইনিজ ব্রিজ’ চীনা ভাষা দক্ষতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তাসমিয়া রহমান। একই বিভাগের শিক্ষার্থী আমিনা তুন তাইয়েবা প্রথম রানার-আপ হন।

 

 

বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।

 

চীনের শিক্ষা মন্ত্রণালয়ের সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ এডুকেশন অ্যান্ড কো-অপারেশন এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউট এ প্রতিযোগিতার আয়োজন করে। সহ-আয়োজক হিসেবে ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং শান্ত-মারিয়াম হোংহ্য কনফুসিয়াস ক্লাসরুম।

 

 

2

 

বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধান অতিথি ছিলেন। পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান ও চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাও ফং। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরীদ উদ্দিন খান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।চীনা রাষ্ট্রদূত বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি দুই দেশের মানুষের হৃদয়ের সেতুবন্ধন। তিনি জানান, বর্তমানে বিশ্বের ১৮০টিরও বেশি দেশে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এবং বিশ্বজুড়ে প্রায় ২০ কোটি মানুষ চীনা ভাষা শিখছেন বা ব্যবহার করছেন।

 

অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আজকের অংশগ্রহণকারীরা শুধু ভাষা প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন না, প্রত্যেকেই তরুণ সাংস্কৃতিক দূত হিসেবে কাজ করছেন।

 

চ্যাম্পিয়ন তাসমিয়া রহমান বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চীনে অনুষ্ঠেয় ‘চাইনিজ ব্রিজ’-এর বৈশ্বিক চূড়ান্ত পর্বে অংশ নেবেন।


More News Of This Category