শিরোনামঃ
ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে অধ্যাপক আবু ইউসুফ আবদুল্লাহ তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির তাসমিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ৫৮তম সমাবর্তন শুরু জবির ‘মার্চ টু যমুনা’ আন্দোলনের এক বছরেও তিন দফা দাবি বাস্তবায়ন হয়নি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

জবি আইনজীবী সমিতির সভাপতি তরিকুল, সম্পাদক পলাশ

অনলাইন ড্রেস / ১৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে সভাপতি ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

 

 

শুক্রবার (১৫ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে পূর্বঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথ ইউনিভার্সিটি লইয়ার্স অ্যাসোসিয়েশন নির্বাচন ২০২৬-২০২৭-এর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে নমিনেশন যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন বিভিন্ন পদে ২৫টি পদের বিপরীতে ২২টি বিক্রীত নমিনেশন ফরমের মধ্যে ২২ জন প্রার্থী বৈধ হিসেবে গৃহীত হন। এসব পদের প্রার্থীর বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচন কমিশনের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা সম্ভব হয়নি।

 

কমিটিতে সহসভাপতি পদে পারুল আক্তার ও আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান ও শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন।এ ছাড়া ট্রেজারার হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।

 

কমিটিতে সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন– জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, তৌহিদুজ্জামান আকাশ, রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।


More News Of This Category