শিরোনামঃ
ফরিদপুরে জেলা পরিষদের প্রশাসককে সংবর্ধনা দিল ১২ নম্বর ওয়ার্ড বিএনপি নগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়া ধর্মপল্লীর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে রাসিক প্রশাসককে সংবর্ধনা প্রদান বাবরকে আটকানোর কৌশল জানা আছে বাংলাদেশের বর্ণবাদ’ বিতর্কে জড়িয়েছেন ভারতীয় পেসার হামজাদের কোচ নিয়োগ নিয়ে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী আচরণবিধি লঙ্ঘনে জরিমানা গুনতে হলো পোলার্ডকে অধ্যাপক আবু ইউসুফ আবদুল্লাহ তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা চাইনিজ ব্রিজ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবির তাসমিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ৫৮তম সমাবর্তন শুরু জবির ‘মার্চ টু যমুনা’ আন্দোলনের এক বছরেও তিন দফা দাবি বাস্তবায়ন হয়নি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

অধ্যাপক আবু ইউসুফ আবদুল্লাহ তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা

অনলাইন ড্রেস / ১৭ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

শিক্ষার্থীদের উদ্যোক্তা মনোভাব, উদ্ভাবন ও নেতৃত্বের বার্তা দিয়ে আইবিএ পরিচালক অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ বলেছেন, শুধু চাকরির পেছনে না ছুটে তরুণদের লক্ষ্য হওয়া উচিত নতুন কর্মক্ষেত্র তৈরি করা।

 

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)-এর ৫৮তম সমাবর্তনে সদ্য স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারীদের তিনি এ কথা বলেন।

 

 

অধ্যাপক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিলেই চলবে না, পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার সক্ষমতাও অর্জন করতে হবে। তার ভাষায়, প্রশ্ন হলো পরিবর্তন আসবে কি না, তা নয়; প্রশ্ন হলো তোমরা সেই পরিবর্তনের কোন পাশে থাকবে।

 

তিনি আরো বলেন, শুধু অর্থনীতিকে অনুসরণ করো না। সুযোগ তৈরি হয়ে আসার অপেক্ষায় থেকো না।

 

 

দেশের কৃষি, স্বাস্থ্যসেবা, লজিস্টিকস ও ডিজিটাল ফাইন্যান্স খাতের সীমাবদ্ধতাগুলোকে সম্ভাবনার ক্ষেত্র হিসেবে দেখার আহ্বান জানান তিনি। তরুণদের উদ্দেশে তিনি বলেন, নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমে নিজেদের পথ নিজেদেরই তৈরি করতে হবে।

আইবিএ পরিচালক বলেন, আমি চাই না তোমরা শুধু ভালো নির্বাহী হও, আমি চাই তোমরা উদ্ভাবক হও। তার মতে, দেশের এখন এমন নেতৃত্ব প্রয়োজন, যারা নতুন কর্মক্ষেত্র সৃষ্টি করবে এবং অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখবে।একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, সাধারণ মানুষের শ্রম ও ত্যাগের ভিত্তিতেই এই শিক্ষা অর্জনের সুযোগ তৈরি হয়েছে। তাই সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা নিয়েই এগিয়ে যেতে হবে।

সমাবর্তনে মুখ্য বক্তা ও সাবেক অর্থ উপদেষ্টা অধ্যাপক ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, শুধু একাডেমিক জ্ঞান নয়, বাস্তব জীবনের অভিজ্ঞতা ও সমস্যার মোকাবেলার সক্ষমতাই একজন মানুষকে পরিণত করে। তিনি শিক্ষার্থীদের সততা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, আইবিএ শিক্ষার্থীদের সাফল্য শুধু প্রতিষ্ঠানের নয়, দেশেরও অর্জন।

 

 

নতুন প্রজন্মকে নেতৃত্ব, উদ্ভাবন ও বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণের দায়িত্ব নিতে হবে।

অনুষ্ঠানে বিবিএ, এমবিএ, ইএমবিএ এবং ডিবিএ—এই চারটি প্রোগ্রাম মিলিয়ে মোট ৩৬৫ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেওয়া হয়।


More News Of This Category