শিরোনামঃ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিইউবিটিতে নবীন শিক্ষার্থীদের বরণ

অনলাইন ড্রেস / ১৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) সামার-২০২৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। তিনটি পর্বে বিভক্ত অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৬টায় শেষ হয়।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আজকের এই দিনটি তোমাদের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা। বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এটি চরিত্র গঠন, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধ লালনের আঁতুড়ঘর। আমি আশা করি, তোমরা শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে গবেষণা ও উদ্ভাবনে নিজেদের নিয়োজিত করবে। বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক সমাজে রূপান্তরিত করতে তোমাদের ভূমিকাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ

।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ বি এম শওকত আলী। নবীনদের স্বাগত জানিয়ে তিনি বলেন, বিইউবিটি সবসময় একাডেমিক উৎকর্ষতার সঙ্গে প্রযুক্তি ও উদ্ভাবনকে একত্রিত করে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

তিনি আরো বলেন, নতুন শিক্ষার্থীরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে- যেটি কেবল স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের পথও তৈরি করে দেয়।

 

নবীনবরণের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত সদস্য প্রফেসর মিয়া লুৎফার রহমান।

 

 

এরপর পর্যায়ক্রমে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হুসাইন এবং কলা, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. কে আহমেদ আলম। নবীন ও প্রাক্তন শিক্ষার্থীরাও এ পর্বে বক্তব্য দেন।

দ্বিতীয় পর্বে বিশেষ অতিথি ছিলেন বিইউবিটি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর মো. আবু সালেহ এবং সদস্য এএফএম সারওয়ার কামাল। এ সময় আরো বক্তব্য দেন রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশীদ, কম্পিউটার সায়েন্স ও এআই অনুষদের ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মুন্সি মাহবুবুর রহমান।

 

তৃতীয় ও সমাপনী পর্বে বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের নবপ্রতিষ্ঠিত ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (Faculty of Computer Science & Artificial Intelligence) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় এবং এসসিআইএমএজিও এসসিআইএমএজিও র‍্যাংকিং-২০২৬ (SCIMAGO Ranking)-এ স্থান পাওয়ার অর্জন উদযাপন করা হয়।এরপর নবীনদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 


More News Of This Category