শিরোনামঃ
ঝালকাঠিতে ফুলেল সংবর্ধনায় সিক্ত এমপি জীবা আমিনা খান ও প্রশাসক শাহাদাৎ হোসেন ভারত ঝড়ের তাণ্ডবে ৫০ ফুট ওপরে উড়ে গেলেন রিকশাচালক, নিহত ১১১ মুখ্যমন্ত্রী বিজয়ের ডাকে সাড়া দিলেন ব্যবসায়ীরা গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক নৌকা জব্দ রাজশাহীতে মোটর শ্রমিকদের মানববন্ধন: দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২ জামালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২

অনলাইন ড্রেস / ২২ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

নেত্রকোনার মদন উপজেলায় পাচারের সময় প্রায় ২০ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

শুক্রবার (১৫ মে) বিকেলে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়।

এর আগে, একই দিন বিকেলে মদন থানায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল মিয়া বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো ৮-১০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

মামলার নামীয় আসামিরা হলেন নেত্রকোনা সদর উপজেলার ছোটগড়া এলাকার নাজিম উদ্দিনের ছেলে ট্রাকচালক শামীম মিয়া (৩২), ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার ছপিল উদ্দিন আকন্দের ছেলে ট্রাকের সহকারী মো. শাহিন মিয়া (৩৪) এবং মদন পৌরসভার মনোহরপুর গ্রামের মৃত নুরুল আওয়াল তালুকদারের ছেলে এনামুল হক আনার (৬০)।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে মদন উপজেলা থেকে ৬৬৭ বস্তা সরকারি চাল ট্রাকে করে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে বারহাট্টা উপজেলার একটি রাইস মিলে নেওয়া হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।পরে নেত্রকোনা-মদন সড়কের হাঁসকুঁড়ি মৈদাম এলাকার সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে সরকারি সিলযুক্ত চালবোঝাই একটি ট্রাক আটক করা হয়। এ সময় ট্রাকচালক শামীম মিয়া ও তার সহকারী শাহিন মিয়াকে আটক করে পুলিশ।

 

খবর পেয়ে ঘটনাস্থলে যান মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার। তিনি চালগুলো সরকারি বলে নিশ্চিত হওয়ার পর সেগুলো জব্দের নির্দেশ দেন।

 

 

পরে ট্রাকভর্তি চালসহ আটক দুজনকে থানায় নেওয়া হয়।

এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলার এজাহারভুক্ত দুই আসামিকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’


More News Of This Category