শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

বিএএফ শাহীন কলেজে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলা শুরু

অনলাইন ড্রেস / ১৫ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বিএএফ শাহীন কলেজ, ঢাকায় ষষ্ঠ জাতীয় বিজ্ঞান মেলা-২০২৬ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বিজ্ঞান ক্লাবের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

 

দুই দিনব্যাপী এই মেলায় শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট, দেয়ালিকা, ফটোগ্রাফসহ নানা সৃজনশীল উপস্থাপনা প্রদর্শন করেন। পাশাপাশি আয়োজন করা হয় বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ ও ট্রেজার হান্টসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক কার্যক্রম।

 

কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ। মূল প্রবন্ধ পাঠ করেন অ্যারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি, বাংলাদেশের বিভাগীয় পরিচালক (অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং) এয়ার কমোডর ড. সাইফুর রহমান বকাউল।

 

 

অনুষ্ঠানে আগত বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অতিথিবৃন্দদের স্বাগত জানান কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন শান্তনু চৌধুরী। ঢাকা শহরের প্রায় ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪ হাজার ৫০০ শিক্ষার্থী এই মেলায় অংশগ্রহণ করেন।


More News Of This Category