শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, গ্রেপ্তার ১৫

নিজস্ব প্রতিনিধি / ৩৫ প্রকাশিত সময়:
শুক্রবার, ১৫ মে, ২০২৬

নওগাঁর মান্দা উপজেলায় অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি অভিযান চালিয়ে ১৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ২১টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ১৬টি কম্পিউটারসহ বিপুল পরিমাণ জুয়া পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ শাওন ও মান্দা থানার ওসি খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় বুধবার (১৪ মে) রাত ১০টা ৫৫ মিনিটে। অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং মানুষকে জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন কাশোপাড়া ফকিরপাড়া গ্রামের মো. সোহেল হোসেন (২৪), মো. রবিউল ইসলাম (১৯) এবং নিয়ামতপুর উপজেলার মুড়িহারী গ্রামের মো. সোহেল রানা (২০)।

পুলিশ জানায়, চক্রের মূল হোতা সোহেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ এবং ৫টি পিসি ও মনিটর জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার দিনবনি হাড়ি এলাকায় একটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, সেখানে বিভিন্ন এলাকা থেকে তরুণরা এসে গভীর রাতে অনলাইন জুয়ায় অংশ নিত। অভিযানে ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ২০, ২২(২), ২৪(২) ও ২৭(২) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলা জুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


More News Of This Category