শিরোনামঃ
নেত্রকোনার মদনে পাচারকালে ২০ টন সরকারি চাল জব্দ, গ্রেপ্তার ২ জামালপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছাত্রশক্তি নেতার খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে  ঝালকাঠিতে কৃষকের ধান ঘরে তুলতে প্রত্যয় তরুণ সংঘের মানবিক উদ্যোগ আরো একটি সরকারি মেডিক্যাল কলেজের অনুমোদন জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ চাওয়ায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ: সংবাদ সম্মেলন হাজার বছরের বাঙালি সংস্কৃতি মুক্তচিন্তার এক উজ্জ্বল দৃষ্টান্ত : নিতাই রায় নতুন পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের ছয় দাবি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
প্রতিনিধি নিয়োগ নোটিশ :
দৈনিক দেশের প্রত্যয় নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। সারাদেশে-জেলা,উপজেলা, ভ্রাম্যমাণ,ব্যুরো প্রধান,হেড অব মার্কেটিং সহ বিভিন্ন পদে প্রতিনিধি নিয়োগ দিবে দৈনিক দেশের প্রত্যয় মাল্টিমিডিয়া। আগ্রহীদের সিভি পাঠানোর ঠিকানা desherprottoy@gmail.com অথবা 01841972873 (শুধুমাত্র হোয়াটসঅ্যাপ)প্রিয় পাঠক,দেশ-বিদেশের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সঙ্গে থাকুন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৬.৪৮ শতাংশ

অনলাইন ড্রেস / ১৩ প্রকাশিত সময়:
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। ১১ হাজার ৯৭ জন মোট ভোটারের মধ্যে এবার ভোট দিয়েছেন ৩৬.৪৮ শতাংশ অর্থাৎ ৪ হাজার ৪৮ জন আইনজীবী।

 

 

গত পাঁচ নির্বাচনের তুলনায় এবার সবচেয়ে কম ভোট পড়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে বলে জানা গেছে।

গত দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুপ্রিম কোর্ট মিলনায়তনে এই ভোটগ্রহণ চলে। সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের বিপরীতে তিনটি প্যানেলে ৪০ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন।

 

 

বিএনপিপন্থী আইনজীবীরা যে প্যানেল থেকে নির্বাচন করেন, সেটি নীল প্যানেল হিসেবে পরিচিত। এই প্যানেল থেকে এবারও সভাপতি পদে দাঁড়িয়েছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। তিনি সমিতির বর্তমান সভাপতি। সম্পাদক পদে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আলী।জামায়াতপন্থী আইনজীবীরা এবারের নির্বাচনে অংশ নিয়েছেন সবুজ প্যানেল থেকে। আর লাল-সবুজ প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছেন এনসিপিপন্থীরা। আওয়ামীপন্থী আইনজীবী সাদা প্যানেলে নির্বাচন করে থাকেন। এবারের নির্বাচনে সাদা প্যানেল থেকে কেউ প্রার্থী হননি। তবে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে ৪১ জনের মনোনয়নপত্র বাতিলের অভিযোগ উঠেছে।

 

 

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী গত ২৯ এপ্রিল এই অভিযোগ তোলেন। সভাপতি পদে তিনি নিজেও প্রার্থী হয়েছিলেন।

এরপর গত ৬ মে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের নতুন তফসিল ঘোষণার দাবি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি। আর নির্বাচনের আগেরদিন গত ১২ মে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সাধারণ আইনজীবীদের ভোটদান থেকে বিরত থাকার অনুরোধ জানান আরেক জ্যেষ্ঠ আইনজীবী মোকছেদুল ইসলাম। তিনি সম্পাদক পদে মনোনয়ন দাখিল করেছিলেন।

 

গত পাঁচ বছরের ভোটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৪ সালের নির্বাচনে ৭ হাজার ৮৮৩ ভোটারের মধ্যে ৫ হাজারর ৩১৯ জন ভোট দেন। ২০২৩ সালে ৮ হাজার ৬০২ ভোটারের মধ্যে ৪ হাজার ১৩৭ জন, ২০২২ সালে ৮ হাজার ৬২৩ জনের মধ্যে ৫ হাজার ৯৮৩ জন, ২০২১ সালে ৭ হাজার ৭২১ ভোটারের মধ্যে ৫ হাজার ৬৭৬ জন এবং ২০২০ সালে ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে ৫ হাজার ৯৪০ জন ভোট দিয়েছেন। তবে এবার ভোটার বেড়ে ১১ হাজার ৯৭ হলেও ভোট দিয়েছেন মাত্র ৪ হাজার ৪৮ জন।


More News Of This Category